এশিয়ান কাপের দৌড়ে ছিটকে গেলো বাংলাদেশ

এশিয়ান কাপের দৌড়ে ছিটকে গেলো বাংলাদেশ
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে হতাশাজনক বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে সিরিয়ার বড় জয়ে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছিল।
এর আগে এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশীপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার ম্যাচে ড্র করেছিলো বাংলাদেশ। তখনই আমিরাতের বিরুদ্ধে বাংলাদেশের শেষ ম্যাচ অনেকটা আনুষ্ঠানিকতায় রুপ নেয়। শুক্রবার দিনের প্রথম ম্যাচে সিরিয়া ১০-০ গোলে ভুটানকে হারলে টুর্নামেন্ট থেকে লোডভিক ডি ক্রুইফের শিষ্যদের আনুষ্ঠানিক বিদায় ঘটে। শেষ ম্যাচে আমিরাতের বিপক্ষে ২ গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাস আল খাইমার এমিরেটস ক্লাব স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে আরব আমিরাতকে আটকে রেখেছিলো বাংলাদেশের তরুণরা। গোলশূন্য সমতায় বিরতিতে যায় উভয় দল। তবে দ্বিতীয়ার্ধে আর সেই প্রতিরোধ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বিরতির পর দুই গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দল।
এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশীপের বাছাই ৭ গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর মূল রাউন্ডে খেলবে। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ‘সি’ গ্রুপে পড়ে। এই গ্রুপে স্বাগতিক আমিরাত ও সিরিয়ার সমান ১০ পয়েন্ট অর্জন করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিরিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
নিজেদের ৪ ম্যাচে ২টিতে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচে ভূটানকে ৪-০ গোলে হারায়। তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ১-০ গোলে হারিয়েছিল। আর শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে।

মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খানের