খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
 খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোস্তফা খিলগাঁও নন্দিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নিয়ামত আলী।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল বলেন, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রোল পাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কসোপের টিনসেডের উপর থেকে নিচে পড়ে যায়। এরপর চোর সন্দেহে ওয়ার্কসোপের কর্মচারীরা পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এসবি/