শিরোনাম

কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলা

সিটিজেন ডেস্ক
কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলা
কুয়েতের বিমানবন্দরে হামলা। ছবি: সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তিনটি ড্রোন দিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী অতিরিক্ত পাঁচটি ড্রোন ধ্বংস করেছে। তবু এই হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেমে ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ইতালির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ওই ঘাঁটি ব্যবহার করে ইতালি।

/টিই/