নেতানিয়াহুর বিদায়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

সিটিজেন জার্নাল ডেস্ক

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বেঞ্জামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে তার প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এর ফলে প্রভাবশালী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রায় ১৯ বছরের শাসনের অবসান ঘটছে।
প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, হারজোগ শনিবার সন্ধ্যায় ইয়াশার পার্টির নেতা আইজেনকোটকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রবিবার (৮ অক্টোবর) একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার কাছে ম্যান্ডেট হস্তান্তর করবেন।
গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য কাকে নিয়োগ করবেন তা নির্ধারণ করতে হারজোগ এই সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন।
আরব নেতৃত্বাধীন দলগুলোসহ প্রায় ৬৭ জন আইনপ্রণেতা পরবর্তী সরকার গঠনের জন্য ইয়াশার পার্টির নেতা আইজেনকোটকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমর্থন করেছেন মাত্র ৪৬ জন।
ইসরায়েলের সংবিধান অনুযায়ী সরকার গঠনের জন্য নেসেটের ১২০টি আসনের মধ্যে কমপক্ষে ৬১টি আসন প্রয়োজন। নির্বাচনে আইজেনকোটের চার-দলীয় জোট ৪৮টি আসন পায়, অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট ৫৩টি আসন লাভ করে। ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব-নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড সংখ্যক ১৯টি আসন লাভ করে।
তবে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন পেলে আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত হতে পারে।
নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন বাড়াতে পারবেন। এ সময় বিভিন্ন দলের সঙ্গে তিনি নীতিগত দাবি, মন্ত্রিত্ব ও জোটের শর্ত নিয়ে দর-কষাকষি করবেন।
আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে একই দায়িত্ব দিতে পারবেন। দ্বিতীয় প্রার্থীও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় একজনের নাম প্রস্তাব করতে পারবেন। সরকার গঠনের জন্য তাকে ১৪ দিন সময় দেওয়া হবে।
এরপরও তিনি সরকার গঠনে ব্যর্থ হলে নেসেট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করা হবে। সেক্ষেত্রে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।
সূত্র: আল জাজিরা

নেতানিয়াহুকে ঠেকাতে নতুন পরিকল্পনা বিরোধীদের
প্রধান বিরোধীর সঙ্গে ঐক্য সরকার গঠনে আগ্রহী নেতানিয়াহু, জামিনদার ট্রাম্প