প্রধান বিরোধীর সঙ্গে ঐক্য সরকার গঠনে আগ্রহী নেতানিয়াহু, জামিনদার ট্রাম্প

সিটিজেন জার্নাল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়াশার পার্টির নেতা গাডি আইজেনকোটের সঙ্গে ঐক্য সরকার গঠনে আগ্রহী বলে জানিয়েছেন তার এক সহযোগী। এ জোট গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ জামিনদার হিসেবে কাজ করবেন।
রবিবার (১ নভেম্বর) ইসরায়েলের সরকারি ব্রডকাস্টার কানের বরাতে দ্য নিউ আরব এ তথ্য জানিয়েছে।
নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও ডিমোনার মেয়র বেনি বিটন রবিবার সকালে একটি প্রত্যক্ষ সূত্রের ভিত্তিতে জানান, এটি কোনো প্রতারণা বা নির্বাচনী কৌশল নয়। নেতানিয়াহু সত্যিই ঐক্য চান। লিকুদ দলের এই কর্মকর্তা বলেন, ‘গতকাল আমি ইসরায়েল রাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। এই চুক্তির জন্য দুজন জামিনদার থাকবেন- হারজোগ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তারা গাডি আইজেনকোটের পক্ষে জামিনদার হিসেবে কাজ করবেন।’
এর আগে গত সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন হয়। তবে কোনো দল ও জোট সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির সংবিধান অনুযায়ী, সরকার গঠনে নেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১টি আসন লাগবে।
কিন্তু নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। আর প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোতের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।
এমন পরিস্থিতিতে আইজেনকোতের জোট ও আরব দলগুলো মিললে সহজেই সরকার গঠন করতে পারবে। তবে গাদির জোটে অন্য যেসব দলের নেতা আছেন তারা আরবদের ওপর নির্ভরশীল হতে চান না। আবার লিকুদ পার্টির সঙ্গেও আরব দলগুলো জোট করতে অনাগ্রহী। ফলে এখন সরকার গঠন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
এমন অবস্থায় নেতানিয়াহু আইজেনকোতের সঙ্গে ঐক্য সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন।
সূত্র: দ্য নিউ আরব

ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ