শিরোনাম

যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা নিয়ে সৌদি–পাকিস্তান বৈঠক

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা নিয়ে সৌদি–পাকিস্তান বৈঠক
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে তারা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।বিশেষ করে, বর্তমানে পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক সংলাপের বিষয়টি এই আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

বৈঠক চলাকালে যুবরাজ সালমান মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে টেকসই কূটনৈতিক প্রচেষ্টার ওপর বিশেষ জোর দেন। এ সময় শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সক্রিয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সৌদি যুবরাজ। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় উভয় দেশ আগামীতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/