মার্কিন অবরোধ ভাঙতে প্রস্তুত ১৪ ট্যাঙ্কার, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক

পারস্য উপসাগরে মার্কিন নৌ অবরোধ ভেঙে তেল রপ্তানি সচল করতে বড় ধরনের প্রস্তুতি শুরু করেছে ইরান। স্যাটেলাইট চিত্র ও ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে ১৪টিরও বেশি তেলবাহী ট্যাঙ্কার জড়ো হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই ইরানি পতাকাবাহী ও নাবিকসহ এ বিশাল বহর ওমান উপসাগরের দিকে যাত্রা করবে বলে ধারণা করা হচ্ছে। বহরটি ইতোমধ্যে রওনা হয়েছে কি না, সে বিষয়ে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইউরোনিউজের খবরটিকে বেসরকারি প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন বাহিনী এ তেলবাহী বহরে বাধা দিলে বা হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে সরাসরি আঘাত হানা হবে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলো তাদের লক্ষ্যবস্তু হতে পারে। ফার্সি মহাকাব্য শাহনামার একটি ঘটনার নামানুসারে তেহরানের এ কৌশলকে ‘ফেরেদুন পরিকল্পনা’ হিসেবে অভিহিত করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স জানিয়েছে, স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যে ইরানের তেল রপ্তানি পুনরায় চালুর পরিস্কার ইঙ্গিত মিলেছে। সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা সামির মাদানি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রয়টার্সকে জানান, উপসাগরে একটি ট্যাঙ্কারে অন্য একটি জাহাজ থেকে ইরানি অপরিশোধিত তেল ভরা হচ্ছিল। মার্কিন নিষেধাজ্ঞার আওতামুক্ত ট্যাঙ্কারটির নাম প্রকাশ না করে তিনি বলেন, যদি এটি অবরোধ এলাকা ছেড়ে যায়, তবে এটি হবে মধ্য-জুলাইয়ের পর ইরানের অপরিশোধিত তেলের প্রথম সফল সমুদ্রপথে রপ্তানি।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, খার্গ দ্বীপের অদূরে ‘ওলিম’ এবং ‘হাও ফান’ নামের দুটি ট্যাঙ্কার নিজেদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে প্রায় দুই লাখ ব্যারেল ইরানি তেল আদান-প্রদান করেছে। ১৪ জুলাই যুক্তরাষ্ট্র অবরোধ পুনর্বহাল করার পর এটিই জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের প্রথম শনাক্ত হওয়া ঘটনা। মূলত আইআরজিসি-সমর্থিত ফার্স নিউজ এজেন্সি, হামশাহরি অনলাইন এবং ইয়ং জার্নালিস্টস ক্লাবে (ওয়াইজেসি) অবরোধ ভাঙার প্রস্তাব নিয়ে লেখালেখির পরই এ তৎপরতা সামনে এলো। ফার্স নিউজ জানিয়েছে, নৌ অবরোধ ভাঙতে ইরান ট্যাঙ্কার পাঠাতে পারে যা অবরোধ ভেঙে বেরিয়ে যাবে।
এদিকে অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে তেহরানের ভেতরেও চাপ বাড়ছে। ইরানের সংসদ সদস্য মোহাম্মদ বায়াত শুক্রবার ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটিয়ে নীরবতা ভাঙার আহ্বান জানান। তিনি বলেন, অবরোধ ভাঙার পরিস্থিতি তৈরির জন্য আমাদের অবশ্যই সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে হবে এবং এ অঞ্চলের দেশগুলোকে ও মার্কিন পক্ষকে চরমপত্র দিতে হবে। আইআরজিসির মুখপাত্র হোসেন মোহাব্বাতিও ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের পরিকল্পনা নাকচ করেন। তিনি হুঁশিয়ারি দেন, ইরানি জাহাজ আক্রান্ত হলে আমরা আরও কঠোর আঘাত হানব।
ইরানের এমন প্রস্তুতির খবরে নড়েচড়ে বসেছে ওয়াশিংটনও। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নতুন এক নির্দেশনায় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ থেকে মাঝসমুদ্রে তেল বা পণ্য গ্রহণ করলেও সংশ্লিষ্ট জাহাজটিকে নিষেধাজ্ঞা অমান্যকারী হিসেবে ধরা হবে, এমনকি সেটি ইরানের জলসীমায় না ঢুকলেও। নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, এ ধরনের জাহাজ ‘থামানো, পরিদর্শন, পথ পরিবর্তন বা জব্দ করা হতে পারে’ এবং অমান্য করলে বলপ্রয়োগসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, জুলাইয়ে অবরোধ পুনর্বহালের পর থেকে মার্কিন বাহিনী খার্গ দ্বীপমুখী বেশ কয়েকটি ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে সেগুলোকে অচল করে দিয়েছে।
ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর আগে ইরান প্রতিদিন ১৫ থেকে ২০ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। এর বড় ক্রেতা ছিল চীন। বর্তমান অচলাবস্থা নিরসনে কূটনৈতিক শর্তের কথাও তুলে ধরেছে তেহরান। শনিবার (২১ নভেম্বর) তাসনিম নিউজ এজেন্সিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওয়াশিংটন শর্ত মানলে হরমুজ প্রণালি খুলে দেওয়া কঠিন হবে না। তার ভাষায়, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া কঠিন কিছু নয় এবং ইরানের আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তিসঙ্গত শর্ত মেনে নেওয়াই যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট। একই দিন কাতারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও একই সুরে কথা বলেন। মার্কিন পদক্ষেপকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা মার্কিন সন্ত্রাসী বাহিনীর চাপানো অর্থনৈতিক অবরোধকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করি এবং এ অবরোধ ভাঙতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেব।
সূত্র: জেরুজালেম পোস্ট

আসিয়ান সম্মেলনে পূর্ণ প্রতিনিধিত্ব না পাওয়ায় ক্ষুব্ধ মিয়ানমার