গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৪

সিটিজেন জার্নাল ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত ৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়া একটি গাড়িতে ড্রোন হামলা চালালে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি গৃহহীন মানুষদের মাঝে খাবার ও পানীয় বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গাড়িটিতে আঘাত হানে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি নিয়মিতই তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের খাবার ও পানি দিত। হামলার ঠিক আগে সেটি শিশুদের খাবার দেওয়ার জন্য থামার প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলেন, ‘গাড়িটি গরিব মানুষ, তাঁবুতে থাকা পরিবার ও বাস্তুচ্যুতদের জন্য খাবার ও পানীয় নিয়ে যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যারা মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে, তারাও এখন হামলার লক্ষ্যবস্তু।’
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্যে এক প্রত্যক্ষদর্শী দাবি করেন, বিধ্বস্ত গাড়িটির ভেতরে থাকা নথিপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো দেখা গেছে। তবে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত গাড়িটি তাদের কোনো কার্যক্রমের অংশ ছিল না।
একই দিনে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্ব দিকের হালাওয়া শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও একজন ফিলিস্তিনি নিহত হন। পরে তার মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেল আরোহী তরুণকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি। আহতদের চিকিৎসার জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাজা সিটি থেকে ইব্রাহিম আল-খলিলি জানান, কাগজে-কলমে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাধারণ ফিলিস্তিনিদের জীবনে এর কোনো সুফল মেলেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ এখনো সেখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যেই শীতের তীব্র বৃষ্টি ও বন্যায় গাজার বিভিন্ন প্রান্তে বাস্তুচ্যুতদের তাঁবুগুলো তলিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের তীব্র অভাবের মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ হাজারো মানুষকে চরম বিপদে ফেলে দিয়েছে।
সূত্র: আল জাজিরা

ইরানে সরকার পরিবর্তন নয়, স্থায়ী চুক্তি চান ট্রাম্প