ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ২ শিক্ষার্থী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্যজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) ওই তিনজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভেতরে বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি জায়গায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। হলের ছাত্ররা বের হয়ে এসে ঘটনাস্থলে যায়। পরে ঢাকা কলেজের সাধারণ ছাত্ররা ঘটনায় জড়িত সন্দেহে আপেল মাহমুদ (২০) ও রায়হান আহমেদ নাহিসহ (১৮) তিন শিক্ষার্থীকে আটক করে।
এরপর উত্তেজিত ছাত্ররা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যান। সংবাদ পেয়ে নিউমার্কেট থানা পুলিশ এসে উত্তেজিত সাধারণ ছাত্রদের হাত থেকে তাদের হেফাজতে নেয়। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় ঢাকা কলেজের কর্মকর্তা মো. আবু জায়েদ নিউমার্কেট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি হলেন আসিফুর রহমান ভূঁইয়া