স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি হলেন আসিফুর রহমান ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি হলেন আসিফুর রহমান ভূঁইয়া
স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া

স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি (গ্রেড-১) পদে পদোন্নতি পেয়েছেন মো. আসিফুর রহমান ভূঁইয়া। তিনি এতদিন একই অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি (গ্রেড-৩) হিসেবে কর্মরত ছিলেন এবং প্রধান স্থপতি পদে চলতি দায়িত্ব পালন করছিলেন।

রোববার (২২ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সভার (২০২৬ সালের ৪৮তম সভা) সুপারিশ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমোদন অনুযায়ী তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী তার বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ও বিকল্প কর্মকর্তা তাসমিন ফারহানা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

/এবি/