একদিনে সৌদি আরবের ২ তেল শোধনাগারে হামলা, ৩ বিদেশি নিহত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
একদিনে সৌদি আরবের ২ তেল শোধনাগারে হামলা, ৩ বিদেশি নিহত
আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডুলি

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত, অন্যদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এবার সৌদি আরবের উপকূলীয় প্রদেশ জাজানের এক তেল শোধনাগারে হামলা চালিয়েছে হুথিরা। এতে একজন নিহত এবং আরও কয়েক জন আহত হয়েছেন। নিহত ওই কর্মী নেপালের নাগরিক ছিলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালের দিকে সৌদি আরবের জাজানের ওই তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটে।

এক বিবৃতিতে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শোধনাগারটি আকাশপথে আসা প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা ড্রোন জাতীয় বস্তু) হামলার শিকার হয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গিয়েছিল। পরে সেটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল।

যদিও হামলায় কতজন কর্মী আহত হয়েছেন, তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি জ্বালানি মন্ত্রণালয়। তবে বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং তারা বিভিন্ন দেশের নাগরিক। আহত কর্মীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

হামলার পরপরই জরুরি ও কারিগরি দলগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজে নেমে পড়ে বলে বিবৃতিতে জানানো হয়।

সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার জন্য ইয়েমেনের হুথিদের দায়ী করেছে।

এদিকে বৃহস্পতিবার সৌদি আরবের তেল শোধনাগারে হামলার পাশাপাশি কুয়েতের একটি স্থাপনায়ও ড্রোন হামলা হয়েছে। এতে ২ ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। এ হামলার জন্য ইরানকে দায়ী করে রিয়াদ। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

সূত্র: গালফ নিউজ

/জেএইচ/