চাঁদার দাবিতে বন্ধ ফার্মেসি পুলিশের আশ্বাসে খুলতেই মালিকের ছেলেকে গুলি

খুলনা সংবাদদাতা

চাঁদা না পেয়ে খুলনায় চয়নিকা ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান ওরফে জারিফকে (৩৩) গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে ফার্মেসির ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
আহত জারিফুজ্জামান চয়নিকা ফার্মেসির মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর সন্ধ্যায় চয়নিকা ফার্মেসির ম্যানেজার বাবুর মোবাইল ফোনে কল করে একটি সন্ত্রাসীবাহিনীর প্রধান পরিচয়ে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে বিষয়টি প্রতিষ্ঠানের মালিককে জানাতে বলা হয়। জবাবে বাবু বলেন, ‘আমি এ প্রতিষ্ঠানের কর্মচারী, আমাকে বলে লাভ নেই।’
এর দুদিন পর ওই বাহিনীর দুই সদস্য সরাসরি ফার্মেসিতে গিয়ে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করেন। তারা আবারও চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রতিষ্ঠানের মালিককে হত্যার হুমকিও দেন।
আতঙ্কে ২৬ অক্টোবর ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়। ১৭ দিন বন্ধ থাকার পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশের আশ্বাসে দোকানটি আবার খোলা হয়। তবে খোলার মাত্র ১৩ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটলো।
স্থানীয়রা জানান, কয়েকজন দুর্বৃত্ত চয়নিকা ফার্মেসিতে প্রবেশ করে জারিফকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। জারিফের বাঁ পায়ের উরুতে গুলি লাগে। দুর্বৃত্তরা হেলমেট পরিহিত ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ‘জারিফুজ্জামানের বাম পায়ের উরুতে গুলি লেগেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।’
এলাকার কয়েকজন বাসিন্দার অভিযোগ, টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় কিশোর গ্যাং ও অপরাধী চক্রের তৎপরতায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

দিনাজপুরে সাংবাদিককে হত্যার হুমকি যুবদল নেতার
বিএনপি-জামায়াতের নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস