ইরান ইস্যুতে সুর নরম করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: আরব নিউজ

সিটিজেন জার্নাল ডেস্ক

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ইরান ইস্যুতে অনেকটাই সুর নরম করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কয়েকদিন আগে ইরান যুদ্ধ কার্যত শেষ হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। এবার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইরানের অর্থনীতির ওপর মার্কিন চাপই যথেষ্ট কার্যকর হচ্ছে।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ওয়াশিংটন নতুন করে হামলার হুমকি দেওয়া থেকে কিছুটা সরে এসেছে বলে মনে হচ্ছে। এমনকি ট্রাম্পের সঙ্গে মিলে যুদ্ধ শুরু করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও পরিবর্তিত কূটনৈতিক পরিস্থিতি মেনে নিচ্ছেন বলে মনে হচ্ছে। যদিও সম্প্রতি তিনি ইরানের পক্ষ থেকে আসা ‘অস্তিত্বের জন্য হুমকি চিরতরে নির্মূল’ করার পক্ষে অবস্থান নিয়েছিলেন।
এর আগে আট মাস ধরে চলা যুদ্ধের সমাধানে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পর প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। সেখানে তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমাদের অর্থনৈতিক অভিযান এতটাই ধ্বংসাত্মক যে এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। আজ এখানে আমাদের মিত্রদেরও আমি এ কথাই বলেছি।’
উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। তাদের নির্ধারিত পথের বাইরে জাহাজ চলাচল করলে সেগুলোর ওপর অজ্ঞাত বস্তুর হামলা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে এটিও অন্যতম কারণ বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই।
এর জবাবে ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। এর আগে গত আগস্টে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ অভিযান শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় আগে থেকেই বিপর্যস্ত ইরানের অর্থনীতিকে আরও চাপে ফেলাই এ অভিযানের মূল লক্ষ্য।
মঙ্গলবার নেতানিয়াহু বলেন, ‘খুব শিগগিরই আমরা আন্তর্জাতিক চাপের মুখে পড়ব। সেই চাপে পারমাণবিক অস্ত্রধারী ইরান এবং আমাদের ধ্বংস করতে চাওয়া এই সন্ত্রাসী শাসনব্যবস্থার টিকে থাকার বিষয়টি মেনে নিতে বলা হবে।’
এদিকে ওয়াশিংটন একগুচ্ছ শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে প্রস্তাব দেয় ইরান। সেটা এখনও বহাল আছে বলে জানিয়েছে তেহরান। ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে- সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা; দেশটির জব্দ করা সম্পদ ছাড় করা; তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘সামরিক শক্তি প্রয়োগ কিংবা নিষেধাজ্ঞা আরও জোরদার করে ইরানের সঙ্গে সংঘাতের সমাধান হবে না। একমাত্র সমাধান হলো সম্মানজনক ভাষায় কথা বলা, কূটনৈতিক আলোচনায় বসা এবং ইরানের দাবিগুলো ও শর্তগুলো বিবেচনায় নেওয়া।’
সূত্র: আরব নিউজ

মাটির নিচে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন ইরানের