হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি ট্যাংকারে বিস্ফোরণ

সিটিজেন জার্নাল ডেস্ক

হরমুজ প্রণালিতে গোপনে অননুমোদিত পথ দিয়ে যাওয়ার সময় নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং পরবর্তীতে সেগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস-এর (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, মার্কিন সামরিক বাহিনীর লুটপাটকারী ও আগ্রাসী বাহিনীর বিমানের সুরক্ষায় তেল ট্যাংকারগুলো একটি অননুমোদিত পথ দিয়ে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার নির্দেশনায় প্রণালিটি অতিক্রম করার চেষ্টার সময় জাহাজ দুটি তাদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দেয় এবং সে সময় সেগুলো নৌ-মাইনের ওপর পড়ে।
আইআরজিসি জানায়, বিস্ফোরণের পর জাহাজগুলোর সহযোগীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুটি ট্যাংকারই আগুনে পুড়তে থাকে এবং পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ইরানি হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী