মাটির নিচে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন একটি ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং সেগুলো উৎক্ষেপনের লঞ্চার প্রদর্শন করা হয়েছে।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি।
এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, আইআরজিসির মহাকাশ বাহিনী সপ্তাহ উপলক্ষে অ্যারোস্পেস ফোর্স একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর এবং আরও বেশ কিছু সামরিক সাফল্য তুলে ধরবে। এরই ধারাবাহিকতায় এই উন্মোচনটি করা হয়।
মোহেব্বি বলেন, মহাকাশ বাহিনীটি দ্রুতগতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন লাইনগুলো ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নিয়েছে। তারা ভূগর্ভস্থ মজুত কমপ্লেক্স ছাড়িয়ে মাটির অনেক গভীরে ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন শহর’ গড়ে তুলেছে।
তিনি আরও বলেন, ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিস্তৃত ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে ব্যাপক বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হবে।
সূত্র: তাসনিম নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় কে আগে ছাড় দেবে