আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক

আর্জেন্টিনা ইসলামিক রেভল্যুশনারি গার্ডসকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করায় পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তেহরান। বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মিত্রদের ওপর চাপ সৃষ্টির পর আর্জেন্টিনা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। এর জবাবে বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ‘পারস্পরিকতার নীতির ভিত্তিতে’ আর্জেন্টিনার বিমান বাহিনী ও নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তবে এ পদক্ষেপে আর্জেন্টিনার সেনাবাহিনীর কোনো উল্লেখ ছিল না।
চলতি বছরের এপ্রিলে আর্জেন্টিনা জানিয়েছিল, ইরানের আইআরজিসি-র বিরুদ্ধে তারা যে ব্যবস্থা নিয়েছে তার মূল কারণ হলো লেবানন-ভিত্তিক হিজবুল্লাহকে তাদের সমর্থন। ১৯৯৪ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক বোমা হামলার জন্য বুয়েনস এইরেস হিজবুল্লাহকে দায়ী করে। আর্জেন্টিনার রাজধানীর এএমআইএ ইহুদি কমিউনিটি সেন্টারে চালানো ওই হামলায় ৮৫ জন নিহত এবং শত শত আহত হয়েছিল।
সূত্র: রয়টার্স

চীনা ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জার্মান সেনাবাহিনীর