পাকিস্তানকে হারানো সহজ হবে না: নলবার্তো সোলানো

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
পাকিস্তানকে হারানো সহজ হবে না: নলবার্তো সোলানো
পাকিস্তান ফুটবল দলের কোচ নলবার্তো সোলানো

একসময় অনেকে ভাবতেন পাকিস্তানের বিপক্ষে খেলা সহজ। তবে ভবিষ্যতে পাকিস্তান হবে এমন এক দল, যাদের হারানো সহজ হবে না- কথাগুলো বলেছেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা পাকিস্তান ফুটবল দলের কোচ নলবার্তো সোলানোর।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে মঙ্গলবার রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এর আহে আজ সোমবার (১৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পাকিস্তান কোচ।

পাকিস্তানের এই আত্মবিশ্বাসের বড় কারণ দলে থাকা ইউরোপের বিভিন্ন লিগে খেলা প্রবাসী ফুটবলাররা। গোলরক্ষক ইউসুফ বাট, অধিনায়ক আবদুল্লাহ ইকবাল, মাঝমাঠের আদিল নবী এবং আক্রমণভাগের আবদুল সামাদ ও মিকেল আবদুল্লাহ দলটির শক্তি বাড়িয়েছেন।

সোলানো বলেন, ‘পাকিস্তানের নিজস্ব একটি ফুটবল লিগ থাকা জরুরি। সেটিই হবে পরবর্তী পদক্ষেপ।’

ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। তবে ফাইনালকে সমান সম্ভাবনার লড়াই মনে করছেন সোলানো, ‘দুই দলেরই জয়ের সম্ভাবনা ৫০-৫০। মাঠে যারা ভালো খেলবে, তারাই শিরোপা জিতবে।’

পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষে। দুই দলের ২৫ দেখায় ভারতের জয় ১৬টি, পাকিস্তানের মাত্র ২টি।

/টিই/