ইরানের বিরুদ্ধে একটি অভিযান অনিবার্য: নেতানিয়াহু

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানে আবারও হামলা চালাতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে দাবি করেছেন, ‘ইরানের বিরুদ্ধে একটি অভিযান অনিবার্য।’ এরই মধ্যে তিনি যুদ্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন। ইসরায়েলের চ্যানেল ১৩ এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
নেটওয়ার্কটি নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আরও বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী এবং মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড হামলার পরিকল্পনা অনুমোদন করেছে। এখন শুধু হামলার সময় নির্ধারণের বিষয়টি বাকি।
ওই কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার অ্যাক্সিওসের একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহেও ইরানের ওপর নতুন হামলার সম্ভাবনা ‘খুবই কম’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। তিনি এখন সেন্টকম কর্তৃক প্রস্তুতকৃত সম্ভাব্য হামলার জবাবে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা মূল্যায়ন করার জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে দায়িত্ব দিয়েছেন।
এ বিষয় সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, অন্যান্য প্রশ্নের পাশাপাশি হোয়াইট হাউস জানতে চেয়েছে, এমন কোনো বিকল্প আছে কি না যে, তারা সামরিক অভিযান চালালো, অথচ ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর বড় আকারে হামলার আশঙ্কা থাকবে না।
ইরানের বিষয়ে বৃহস্পতিবার অ্যাক্সিওস এবং চ্যানেল ১২-কে ট্রাম্প বলেন, ‘আমি কোনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করছি না। বছরের শুরুতে কী হয়, তা আমরা দেখব।’
সূত্র: টাইমস অব ইসরায়েল

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত