শিরোনাম

ইসলামি প্রজাতন্ত্রের পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত: রেজা পাহলভি

সিটিজেন ডেস্ক
ইসলামি প্রজাতন্ত্রের পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত: রেজা পাহলভি
ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলভি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বশেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটলে তিনি দেশের রাজনৈতিক ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিতে প্রস্তুত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, সরকার পতনের পর একটি অন্তর্বর্তী ব্যবস্থা গঠনের জন্য তিনি ইতোমধ্যে ইরানের ভেতর ও বাইরে থেকে উপযুক্ত ব্যক্তিদের বাছাইয়ের কাজ করছেন।

১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে ইরানের রাজতন্ত্রের অবসান ঘটে এবং সর্বশেষ শাসক রেজা শাহ ক্ষমতাচ্যুত হন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত পাহলভিও নির্বাসিত হন।

গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের পর তার পরিচিতি আরও বেড়েছে। ওই বিক্ষোভে কিছু প্রতিবাদকারী রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও তুলেছিল।

পাহলভি বলেন, একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সাঈদ গাসেমিনেজাদ অন্তর্বর্তী প্রশাসনের সদস্য নির্বাচন প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন।

তার ভাষায়, ‘দেশের ভেতর ও বাইরে থেকে দক্ষ ব্যক্তিদের চিহ্নিত ও মূল্যায়ন করা হয়েছে, যারা অন্তর্বর্তী ব্যবস্থার বিভিন্ন অংশ পরিচালনা করবেন।’

তিনি আরও বলেন, ‘আমার নেতৃত্বে অন্তর্বর্তী ব্যবস্থা ইসলামি প্রজাতন্ত্র পতনের সঙ্গে সঙ্গেই দেশের শাসনভার গ্রহণে প্রস্তুত থাকবে এবং খুব অল্প সময়ের মধ্যে শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা ও সমৃদ্ধির পথ তৈরি করবে।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/