বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর, উপনেতা তাহের

সিটিজেন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। এতে বলা হয়, ত্রয়োদশ সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা অধিসঙ্গের নেতা হিসেবে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।
একই প্রজ্ঞাপনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধী দলের নেতা ও উপনেতা সম্পর্কিত আইনে তাদের স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদীয় মর্যাদাক্রমে বিরোধীদলীয় নেতা পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা ভোগ করেন। সেই হিসেবে জামায়াত আমিরের এ স্বীকৃতি কেবল সংসদীয় আনুষ্ঠানিকতা নয়, রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকেও গুরুত্বপূর্ণ।