শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

কুমিল্লা সংবাদদাতা

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যেই ৮২ মিলিয়ন ঘনফুট বা তারও অধিক গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, শ্রীকাইল কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। এ নিয়ে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫টি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মখলিসপুরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতি হচ্ছে। আমরা নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই । বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল যার ফল আমরা পাচ্ছি। বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে সরকার নিজেরাই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায়। আগামী ৫ বছর পর এ দেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার মিলিয়ন ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবো।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার ডিরেক্টর (অপারেশন্স) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক এবং প্রকল্প পরিচালক মোজাম্মেল হক, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, বাংগরা বাজার থানার ওসি আবদুল কাদের প্রমুখ।
শ্রীকাইল গ্যাসক্ষেত্র কূপ-৫ এর উপ প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত বছর ২৮ সেপ্টেম্বর এই কূপে খনন শুরু হয়। এ বছর জানুয়ারিতে খনন কাজ শেষ হয়। আজ ১৪ মার্চ থেকে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলো। এই কূপে মজুদ রয়েছে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস।