মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা ইরানের

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার প্রতিবাদে তারা ষষ্ঠ দফার পাল্টা আঘাত শুরু করেছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল এবং এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নামে পরিচিত। তারা দাবি করেছে এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।

এর আগে যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম দাবি করে। একই ঘটনায় তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর মৃত্যুর কথাও জানানো হয়। ওই ঘটনার পর ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে সব জাহাজ চলাচল বন্ধের ঘোষণাও আসে।
বিপ্লবী গার্ড বাহিনীর সর্বশেষ বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে ‘অনুশোচনামূলক চপেটাঘাতের’ মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও ‘কঠোর পদক্ষেপ’ বাস্তবায়ন করবে।