কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয়সহ আহত ৪

সিটিজেন জার্নাল ডেস্ক

কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিকসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপসাগরীয় দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
কুয়েতি সেনাবাহিনীর এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল-আতওয়ান জানান, দেশের আকাশসীমার ভেতরে বেশ কয়েকটি শত্রু ড্রোন শনাক্ত করার পরপরই সশস্ত্র বাহিনী সেগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।
কর্নেল আল-আতওয়ান বলেন, ড্রোনগুলো একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। প্রতিরোধের মুখে সেগুলোর ধ্বংসাবশেষ বা স্প্লিন্টার ছিটকে পড়ে একজন কুয়েতি, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হন। হামলায় বেশ কিছু অবকাঠামোগত বা বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে ঠিক কোন স্থাপনাটি হামলার শিকার হয়েছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।
পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে মুখপাত্র জানান, কুয়েতের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই উপসাগরীয় অঞ্চল জুড়ে পাল্টা হামলা চালিয়ে আসছে তেহরান। এর জেরে নিজেদের ভূখণ্ডে হওয়া একের পর এক হামলার তীব্র নিন্দা জানিয়ে আসছে কুয়েত।
সূত্র: আনাদোলু এজেন্সি

থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯