মিশরে জ্বালানিবাহী লরি উল্টে আগুন, নিহত ৩১

সিটিজেন জার্নাল ডেস্ক

মিশরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী লরি উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর পশ্চিমে গিজা প্রদেশের আল-ওয়ারাক এলাকায় কায়রোর রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযানে ৩৯টি অ্যাম্বুলেন্স অংশ নিচ্ছে। দুর্ঘটনার পর আশপাশের হাসপাতালগুলোতে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়া রাতের আকাশে ছড়িয়ে পড়ছে। ভয়াবহ এ আগুনে আশপাশের বেশ কয়েকটি যানবাহনও পুড়ে যায়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জ্বালানিবাহী লরি উল্টে গিয়ে আশপাশের যানবাহনের ওপর পেট্রোল ছড়িয়ে পড়ে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ঘটনার তদন্ত শুরু করেছেন আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে তাদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
আল-আহরাম পত্রিকা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন লরিটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে লরিটি সড়কের মাঝের বিভাজক পার হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।
এদিকে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আহতদের এবং নিহতদের পরিবারকে সহায়তা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
সূত্র: বিবিসি, আনাদোলু এজেন্সি

মিশর ও গাজা সীমান্তের পুরো এলাকা দখলে নিলো ইসরায়েল