ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা শি-পুতিনের

সিটিজেন জার্নাল ডেস্ক

ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায় এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে আবারও জোরালো অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে পাঠানো পৃথক বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের এক বিশেষ সভায় দেওয়া বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মূল জায়গাই হলো ফিলিস্তিন ইস্যু। আঞ্চলিক নানা উত্তেজনার ভিড়ে বিশ্বনেতাদের নজর যেন এ মূল সমস্যা থেকে সরে না যায়, সে ব্যাপারেও তিনি সতর্ক করেন। সংকট সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক নীতি মেনে চলার পাশাপাশি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে থমকে থাকা শান্তি আলোচনা আবারও শুরুর তাগিদ দেন চীনা প্রেসিডেন্ট।
পশ্চিম তীরের শাসনভার এবং যুদ্ধ-পরবর্তী গাজা পুনর্গঠনের প্রশ্নে শি জিনপিং জানান, এক্ষেত্রে ‘ফিলিস্তিনিদেরই ফিলিস্তিন শাসন করতে হবে’- এই নীতি অনুসরণ করা উচিত। ফিলিস্তিনি ভূখণ্ডে যেকোনো ধরনের দখলদারত্বের বিরোধিতা করে গাজায় সাধারণ মানুষের জানমাল রক্ষা ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফেরানোর সংগ্রামে বেইজিং বরাবরই পাশে আছে বলেও উল্লেখ করেন শি।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো এক বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ফিলিস্তিনিদের স্বাধীন ও ঐক্যবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং বৈধ অধিকারের প্রতি মস্কোর সমর্থন সব সময়ই থাকবে। আন্তর্জাতিক আইন মেনে মধ্যপ্রাচ্য সংকটের একটি স্থায়ী ও ন্যায়সংগত সমাধানে পৌঁছাতে রাশিয়া কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি মস্কো ও ফিলিস্তিনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে দুই দেশের যৌথ উদ্যোগ ও আলোচনা চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুতিন।
সূত্র:ওয়াফা

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে নিহত ৬, আটকা ২০ শ্রমিক