সাইবার হামলায় ফিফার তথ্য চুরি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সাইবার হামলায় ফিফার তথ্য চুরি
সাইবার হামলার শিকার হয়েছে ফিফা

সাইবার হামলার শিকার হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

বিবিসি তাদের এক প্রতিবেদনে বলছে, ফিফার কোনো প্রযুক্তিগত ত্রুটি বা সিস্টেমের দুর্বলতার কারণে এই হামলা হয়নি। বরং অপরাধীরা সংস্থাটির কর্মীদের পরিচয় ধারণ করে এবং তাদের সুযোগ নিয়ে নথিতে প্রবেশাধিকার পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে ফিফা জানায়, ‘অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে ফিফা। এর ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি।

তথ্য চুরির দায় স্বীকার করেছে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি অনলাইন হ্যাকার গোষ্ঠী। গত সপ্তাহে তারা ফিফার কিছু নথির স্ক্রিনশট প্রকাশ করে।

/টিই/