বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম
সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার

সৌদি আরবের তেল শোধনাগারে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার দাবির পর তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৮ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৮ সেন্ট বা ১.৩ শতাংশ বেড়ে ১১৫ ডলার ৩৬ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ২২ সেন্ট বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ১০১ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরা জানায়, তারা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরাকে লক্ষ্যবস্তু করেছে। স্থাপনাটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ৫ লাখ ৫০ হাজার ব্যারেল ধারণক্ষমতার এই স্থাপনা সত্যিই লক্ষ্যবস্তু হয়েছে কি না, সৌদি কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।

এর আগে মঙ্গলবার তেলের দাম প্রায় ২ ডলার কমেছিল।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/