আংশিক ফলাফলে এগিয়ে নেতানিয়াহুর ব্লক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আংশিক ফলাফলে এগিয়ে নেতানিয়াহুর ব্লক
বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত ২১ লাখেরও বেশি ব্যালট গণনা করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্লক এগিয়ে রয়েছে।

টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, ৫০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৫টি আসন। আর বিরোধী ব্লক পেয়েছে ৫০টি। অন্যদিকে আরব দলগুলো পেয়েছে ১৫টি আসন।

স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিট পর্যন্ত ৫৩.৭ শতাংশ ব্যালট বাক্স গণনা শেষে কেন্দ্রীয় নির্বাচন কমিটি কর্তৃক প্রকাশিত আংশিক ফলাফলে এ চিত্র দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোট গণনা এখনও চলছে। ফলে এতে পরিবর্তন আসবে। সৈন্যদের ভোটসহ দ্বৈত খামে দেওয়া ভোটগুলো পরে গণনা করা হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সমর্থন নেতানিয়াহুর পরাজয়কে উল্টে দিয়েছে। নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই সবকিছু ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পরেই, যিনি কেবল মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মঙ্গলই চান!’

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

/জেএইচ/