ইসরায়েলের নির্বাচনে নাটকীয় মোড়

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইসরায়েলের নির্বাচনে নাটকীয় মোড়
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। প্রাথমিক বুথ ফেরত জরিপে বিরোধী জোট এগিয়ে থাকার ইঙ্গিত মেলে। তবে মধ্যরাতের সর্বশেষ জরিপে ঘুরে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল।

ইসরায়েলের কান-১১ এবং চ্যানেল-১৩ নিউজ নেটওয়ার্কের প্রকাশিত সর্বশেষ বুথ ফেরত জরিপ অনুযায়ী, দুই প্রতিদ্বন্দ্বী ব্লকই সমান ৫৩টি করে আসন পাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

অন্যদিকে, চ্যানেল-১২ তাদের এক্সিট পোল সংশোধন করে জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন ব্লকটি সামান্য পিছিয়ে ৫০ আসনে এবং নেতানিয়াহুর ব্লক ৫২ আসনে পেতে পারে। এর আগে নিউজ চ্যানেলটি প্রাথমিক ফলে নেতানিয়াহুবিরোধী ব্লক সামান্য এগিয়ে ছিল।

ইসরায়েলের সংবিধান অনুযায়ী, নেসেটে সরকার গঠনের জন্য যেকোনো ব্লককে কমপক্ষে ৬১টি আসন পেতে হবে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি থেকে ইতিমধ্যে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ শুরু হয়েছে।

এর আগে গতকাল ২৭ অক্টোবর ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। তবে চূড়ান্ত ফলাফলের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

সূত্র: বিবিসি, চ্যানেল-১২, কান-১১

/জেএইচ/