১৭৭ রান নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
১৭৭ রান নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
মুশফিকুর রহিমের বদলে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় সেশনটাও বাংলাদেশের। এই সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছে একটি। ৫৯ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ দল।

দলীয় ১১০ রানে আউট হন নাজমুল হোসেন শান্ত (১৯)। এলবিডব্লিউ হন তিনি। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ রিভিউ না নিলে বেঁচে যেতেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। এরপর বাকি সময়টা পার করেছেন সাদমান ইসলাম ও তাওহীদ হৃদয়।

চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত সাদমান ও হৃদয় মিলে ৬৭ রান তুলেছেন। বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছেন সাদমান। তিনি অপরাজিত আছেন ৭৯ রানে। হৃদয় অপরাজিত ৩৬ রানে।

এর আগে দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ দল। তানজিদ হাসান আউট হন ৭ রান করে। দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন সাদমান ইসলাম ও মুমিনুল হক। মুমিনুলের (২৮) আউটে ভাঙে সেই জুটি।

অবশ্য আউট হওয়ার আগে একটি কীর্তি গড়েন মুমিনুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।

/টিই/