শিরোনাম

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বড় ধস

সিটিজেন ডেস্ক
ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বড় ধস
ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান সর্বনিম্ন। ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মান আরও অবনতি হয়ে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বনবাস্ত এবং অ্যালানচান্দ-এর তথ্য অনুযায়ী, কালোবাজারে বর্তমানে প্রতি এক মার্কিন ডলারের বিপরীতে বিনিময় হার প্রায় ১৮ লাখ রিয়ালে পৌঁছেছে। অথচ ফেব্রুয়ারির শেষ দিকে, যখন আঞ্চলিক সংঘাত শুরু হয়, তখন এই হার ছিল প্রায় ১৭ লাখ রিয়াল।

ইরানে আনুষ্ঠানিকভাবে একাধিক বিনিময় হার বিদ্যমান থাকলেও বাস্তব বাজার পরিস্থিতি বোঝার ক্ষেত্রে অনানুষ্ঠানিক হারই বেশি গুরুত্ব পায়। সে কারণে সাধারণত বনবাস্ত এবং অ্যালানচান্দ-এর তথ্যকে বাজারের সূচক হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ডলারের চাহিদা বৃদ্ধির কারণে রিয়ালের ওপর এই চাপ আরও বেড়েছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা

/এমআর/