মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ৩,৩৭৫ জন নিহত

সিটিজেন ডেস্ক

ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইরানের বিচার বিভাগীয় শাখা পরিচালিত লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, এ হামলায় নিহত মোট ৩,৩৭৫ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।
সরকারি এ পরিসংখ্যান বিশ্লেষণ করে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছেন। ভৌগোলিক বিচারে তেহরান, হরমুজগান এবং ইসফাহান প্রদেশে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
এ ব্যাপক প্রাণহানির তালিকায় শত শত শিশু রয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তাদের প্রতিবেদন অনুসারে, নিহতদের মধ্যে এক বছরের কম বয়সী সাতটি শিশু, ১ থেকে ১২ বছর বয়সী ২৫৫ জন এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী ১২১ কিশোর-কিশোরী অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, এ হামলায় কেবল ইরানি নাগরিকরাই নন, বরং আফগানিস্তান, সিরিয়া, তুরস্ক, পাকিস্তান, চীন, ইরাক এবং লেবাননের বেশ কিছু বিদেশি নাগরিকও নিহত হয়েছেন বলে দেশটির বিচার বিভাগ নিশ্চিত করেছে।
সূত্র: বিবিসি