হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

সিটিজেন ডেস্ক

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন সরাসরি হামে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট ১৭৯ জন শিশুর মৃত্যু হলো, যার মধ্যে হামে ২৮ জন এবং উপসর্গ নিয়ে ১৫১ জন প্রাণ হারিয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু, যাদের মধ্যে ১৫০ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা এখন ১০ হাজার ২২৫। তবে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৭ হাজার ৬৫৬ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।