শিরোনাম

ইসরায়েলে ইরানের ক্ষেপনাস্ত্র হামলা, আহত ৩৯

সিটিজেন ডেস্ক
ইসরায়েলে ইরানের ক্ষেপনাস্ত্র হামলা, আহত ৩৯
ইসরায়েলে ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: সংগৃহীত

দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একটি ভবন ধসে অন্তত ৩৯ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটেছে।

ডিমোনা ইসরায়েলের এমন একটি শহর যেখানে দেশটির পারমাণবিক স্থাপনা রয়েছে। শনিবারের এ হামলায় আহতের মধ্যে ২০ জনকে একদল চিকিৎসক চিকিৎসা দিচ্ছে। জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সোরোকা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাতজনকে তাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আরও ছয়জন হালকা আঘাত নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা পেয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন দেখা গেছে। এতে দেখা যায়, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

/বিবি/