শিরোনাম

মুন্সীগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সীগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অটোরিকশার ব্যাটারি চুরির বিচার-সালিশকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মোয়াজ্জেম মোল্লা ওরফে আকাশ (২৯)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘চুরির সন্দেহে ওই যুবককে দীর্ঘদিন ধরে খুঁজছিল একটি মহল। আজ (শনিবার) সন্ধ্যায় তাকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করে তারা।’

ওসি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

/টিই/