মতপার্থক্য জনসমক্ষে না আনার আহ্বান ইরানি কর্মকর্তার

সিটিজেন ডেস্ক

চলমান উত্তেজনার মধ্যে রাজনৈতিক নেতা ও বিভিন্ন গোষ্ঠীর প্রতি মতপার্থক্য জনসমক্ষে না আনার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের প্রেসিডিয়াম সদস্য আহমাদ নাদেরি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বিভাজন ‘হুমকিস্বরূপ ও বিপজ্জনক’ হতে পারে।
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে নাদেরি বলেন, যেহেতু দেশ ‘যুদ্ধ পরিস্থিতিতে’ রয়েছে, তাই সব দলের জন্য ঐক্যবদ্ধ থাকা জরুরি।
তিনি বলেন, ‘মনে রাখতে হবে, যুদ্ধক্ষেত্র শুধু সামরিক ময়দানেই সীমাবদ্ধ নয়; কূটনৈতিক অঙ্গনও এই লড়াইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।’
নাদেরির মতে, সামরিক সংঘাত সাময়িকভাবে স্তিমিত থাকলেও জাতীয় সংহতি বজায় রাখা এবং মতভেদকে বিভক্তিতে রূপ না দেওয়া কেবল রাজনৈতিক পরামর্শ নয় বরং জাতীয় সক্ষমতা ধরে রাখা এবং ‘শত্রুর কৌশল’ ব্যর্থ করে দেওয়ার জন্য অপরিহার্য শর্ত।
সূত্র: আল জাজিরা

লেবাননে হামলা নিয়ে ইরানের হুঁশিয়ারি