পতিত স্বৈরাচারকে মোকাবিলার সক্ষমতা বিএনপির নেই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে ফিরলে বিএনপি সরকার কোনোভাবেই মোকাবিলা করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, গত ১৬ বছরেও বিএনপি আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারেনি। তারা নিজেদেরই রক্ষা করতে পারেনি, তারা জনগণকে কীভাবে রক্ষা করবে?
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের জনগণকে মুজিববাদী ফ্যাসিবাদী শক্তি এবং দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে।
দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের পরিকল্পনা নিয়ে ঢাকায় এসেছেন তারেক রহমান: নাহিদ
সমাবেশে বিএনপি সরকার নির্বাচনি ইশতেহার, ৩১ দফা ও জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, বিএনপি সরকারের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই। তাদের পরিকল্পনা হচ্ছে, কীভাবে দেশ থেকে দুর্নীতি করবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাস কায়েম করবে এবং দখলদারত্ব প্রতিষ্ঠা করবে। এই পরিকল্পনা নিয়েই তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন।
নাহিদ ইসলাম আরও বলেন, মানুষের বাসায় গ্যাস নেই, বিদ্যুৎ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও রাহাজানিতে দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। সারা দেশের প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। জনগণকে নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় সবচেয়ে বেশি যার ওপর বর্তায়, তিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
একতরফা সংবিধান সংশোধন কমিটি হয়েছে মন্তব্য করে অবিলম্বে সেই কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি করেন তিনি।
‘ভারতের হাতে অবৈধ করিডোর তুলে দেওয়ার চেষ্টা করছেন তারেক রহমান’
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জাপান সফরে গিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ভারতের হাতে অবৈধ করিডোর তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন তারেক রহমান। তবে, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের কোনো অবৈধ করিডোর বাংলাদেশের জনগণ মেনে নেবে না।
আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি ন্যায্যভাবে তৈরি দাবি জানিয়ে নাহিদ বলেন, এবার আমরা গঙ্গা চুক্তিতে কোনোভাবে এক বিন্দু পরিমাণ আমাদের ন্যায্য হিস্যায় আমরা ছাড় দেবো না, ইনশাআল্লাহ।

বিএনপি নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও বেইমানি করেছে : আসিফ মাহমুদ
আগামীর সরকার এনসিপির নেতৃত্বে গঠিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী