ভারতকে ৮৭ রানে হারালো নিউজিল্যান্ড

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ভারতকে ৮৭ রানে হারালো নিউজিল্যান্ড
১০৭ রান করেন গ্লেন ফিলিপস

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে ৮৭ রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই হারের ফলে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা হলো না ভারতের। আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৯ রান করে নিউজিল্যান্ড। ভারতের ইনিংস থামে ৯ উইকেটে ১৭২ রানে।

অকল্যান্ডে শুক্রবার (৩০ অক্টোবর) গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের দারুণ ব্যাটিংয়ে বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।

ফিলিপস ৪৯ বলে ১০৭ রানের ইনিংস খেলে কিউইদের বড় সংগ্রহে নেতৃত্ব দেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ১০ ছক্কা। ব্রেসওয়েল তাকে দারুণ সঙ্গ দেন। ২৫ বলে ৬৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৪ বাউন্ডারি ও ৬টি ছক্কা। এই জুটিতে ৪১ বলে আসে ১১৫ রান।

বড় লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারে চার বলের মধ্যে সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ আউট হন। দলীয় ৪ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে নিতে পারেনি ভারত।

অভিষেক শর্মা ২৭ ও শ্রেয়াস আইয়ার ২২ রান করেন। দলীয় ৮৯ রানে ৬ উইকেট পড়ে সফরকারীদের। তিলক ভার্মার ৩৫ ও নামান ধীরের ২৮ রানের ইনিংস হারের ব্যবধান কমিয়েছে।

/টিই/