ধানখেতে লুকিয়ে থাকা আ.লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা সংবাদদাতা
ধানখেতে লুকিয়ে থাকা আ.লীগ নেতা গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার

গ্রেপ্তার এড়াতে ধানখেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারের (৪৬)।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাতে জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানখেত থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সীমান্তবর্তী এলাকার একটি ধানখেতে আত্মগোপন করেছিলেন মজনু সরকার । গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানখেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

/এসবি/