হুথি হামলা নিয়ে জরুরি বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

সিজেডএন ডেস্ক

সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলার ঘটনা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে রিয়াদে বসছে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠক। শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
দ্যা এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ আগস্ট তিন দেশের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ (এমজেডিএ)-এর আওতায় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে ইসহাক দার বলেন, ‘কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির পূর্ণাঙ্গ বৈঠক শিগগিরই রিয়াদে অনুষ্ঠিত হবে। মক্কা চুক্তির আওতায় সৌদি আরবের বর্তমান পরিস্থিতিসহ সাম্প্রতিক নিরাপত্তা বাস্তবতা পর্যালোচনা করা হবে।’ তিনি আরও জানান, বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা পরবর্তীতে জানানো হবে।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের অন্যান্য কূটনৈতিক তৎপরতা ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যক্রম তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ২১ থেকে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের অধিবেশনে ফিলিস্তিন সংকট, জম্মু-কাশ্মীর, সীমান্ত সন্ত্রাস এবং ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ ৪৭ বছর পর আলোচনার পরিবেশ তৈরিতে ইসলামাবাদের ভূমিকার কথা উল্লেখ করেন ইসহাক দার। তিনি জানান, এপ্রিলে ইস্তাম্বুল বৈঠকের ধারাবাহিকতায় ১৮ জুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেবের বর্তমান পরিস্থিতির প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় কীভাবে পড়ছে, তাও বিশ্বমঞ্চে তুলে ধরেছে পাকিস্তান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে পাকিস্তানের দুই বছরের মেয়াদ শেষ হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে পরিষদের সভাপতিত্ব করার পাশাপাশি বহুপাক্ষিকতা বজায় রাখতে দেশটি কার্যকর ভূমিকা রেখেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। কুয়েত, কেনিয়া, বসনিয়া, ইরান, সিরিয়া, লেবানন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার বৈঠক হয়।
এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। ফিলিস্তিন সংকট প্রসঙ্গে ইসহাক দার জানান, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনই এ সংকটের একমাত্র সমাধান।
সূত্র: ডন