সংঘাত বন্ধে ট্রাম্পকে ইরানের প্রস্তাব জানালেন পুতিন

সিজেডএন ডেস্ক

চলমান সংঘাত বন্ধে সম্ভাব্য সমঝোতা বা চুক্তির বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৯ অক্টোবর) দুই শীর্ষ নেতার এক ফোনালাপে মধ্যপ্রাচ্যের এ সংঘাত নিরসনে ইরানের দৃষ্টিভঙ্গি ট্রাম্পের কাছে তুলে ধরেন পুতিন। শনিবার (১০ অক্টোবর) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সমন্বয় ও আলোচনা করেই সংঘাত সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে তেহরানের মতামত ট্রাম্পকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
তবে এ বিষয়ে ইরানের তরফ থেকে ঠিক কী কী শর্ত দেওয়া হয়েছে, তা নিয়ে ক্রেমলিন বিস্তারিত কিছু জানায়নি। পুতিনের প্রস্তাবের জবাবে ডোনাল্ড ট্রাম্প কী বলেছেন, তা-ও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। গত ৭ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ বন্ধের কূটনৈতিক চেষ্টা চালানো হলেও এ আলোচনায় বিশেষ কোনো গতি লক্ষ্য করা যায়নি।
এর আগে চলতি সপ্তাহে তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন। বৈঠকে চলমান যুদ্ধের অবসানে সমঝোতা তৈরিতে রাশিয়ার মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন রুশ প্রেসিডেন্ট।
ট্রাম্প ও পুতিনের এ ফোনালাপের মধ্য দিয়ে ইরান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভেতরে সংঘাত বন্ধের নতুন একটি কূটনৈতিক তৎপরতা। তবে প্রস্তাবিত এ সমঝোতার ভবিষ্যৎ বা আলোচনার পরবর্তী ধাপ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা

সংঘাত বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন