বন্ড সই করিনি, আবারও আন্দোলনে নামবো: দীপকে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বন্ড সই করিনি, আবারও আন্দোলনে নামবো: দীপকে
অভিজিৎ দীপকে

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও আন্দোলনে নামার বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) নেতা অভিজিৎ দীপকে। ভবিষ্যতে আন্দোলন কিংবা রাজপথের প্রতিবাদ কর্মসূচি থেকে দূরে থাকতে কোনো ধরনের আইনি বন্ড বা মুচলেকা দেননি বলেও জানিয়েছেন তিনি।

দিল্লিতে সিজেপির আন্দোলন ঘিরে বেশ বিতর্ক ও রাজনৈতিক উত্তাপ তৈরি হয়। দলটির নেতাকর্মীদের ওপর দিল্লি পুলিশ ও স্থানীয় প্রশাসন বেআইনিভাবে আটকাদেশ ও নানা বিধিনিষেধ জারি করেছে বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসনের এমন কঠোর অবস্থান ও আইনি কড়াকড়ি যে সিজেপির আন্দোলনকে দমাতে পারছে না, তা দলটির শীর্ষ নেতাদের কথায় উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপকে জানান, সরকারের কাছে ভবিষ্যতে আন্দোলন না করার কোনো লিখিত প্রতিশ্রুতি তিনি বা তার দল দেননি। ফলে নিজেদের অধিকার আদায় এবং সিইসির বিরুদ্ধে দাবি বাস্তবায়নে খুব দ্রুতই তারা আবার রাজপথে নামতে যাচ্ছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/