রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন
সিজেডএন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার রিপোর্ট বলছে, সৌদির বিমানবন্দরে হামলা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে, এ ঘটনার পর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
এর ফলে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট ‘বিজি৩৩৯’ এবং ‘বিজি৩৪০’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতে থাকবে।
এই হামলায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
জিএসিএর বিবৃতিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করা হচ্ছে। নিরাপদ পরিচালনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ২ ফ্লাইট স্থগিত