আউট হলেন মুশফিক, ৩০০ ছাড়ালো লিড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আউট হলেন মুশফিক, ৩০০ ছাড়ালো লিড
উইকেট পাওয়ার পর আফগান খেলোয়াড়দের উল্লাস

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮১ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম। তাতে ভাঙে চতুর্থ উইকেটে ১৫৯ রানের জুটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২১৫ রান। লিড দাঁড়িয়েছে ৩২১ রান।

শান্ত ৭৮ রানে অপরাজিত আছেন, তার সঙ্গে আছেন লিটন দাস।

এর আগে চতুর্থ উইকেটে শান্ত-মুশফিকের জুটিতে বাংলাদেশের লিড ৩০০ ছাড়ায়।

প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা মুশফিক দ্বিতীয় ইনিংসে দেখিয়েছেন ধৈর্য। ৭৩ বলে ক্যারিয়ারের ৩০তম টেস্ট ফিফটি তুলে নেন তিনি। অন্য প্রান্তে শান্তও ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নিয়েছেন। একবার এলবিডব্লিউর সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে বেঁচে যান বাংলাদেশের অধিনায়ক। পরে ১৩৫ বলে টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটি করেন তিনি।

এর আগে দ্বিতীয় ইনিংসে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম ভালো শুরু এনে দিয়েছিলেন। তবে ৩১ রান করে ফিরেছেন তানজিদ। ৩৮ বলে ইনিংসটি খেললেও ইয়ামিন আহমদজাইয়ের ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। আর সালিম সাফির বাউন্সারে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ১৩ রানেই ফেরেন সাদমান। এরপর মুমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। ৭ রান করে ইয়ামিনের বলে প্রথম স্লিপে ক্যাচ দেন

হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক ও পাঁচ উইকেটের কীর্তিতে তৃতীয় দিনের শুরুতেই ২৪০ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। তাতে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় শান্তর দল।

/টিই/