রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ হামলা, বাংলাদেশিসহ নিহত ১২

সিজেডএন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৪জন সৌদি নাগরিক ছাড়াও দুই বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরে হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধের পর উপসাগরীয় কোনো আরব দেশে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, রিয়াদের বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি বলেন, ইয়েমেনে সৌদি আরবের হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি বলেন, ইয়েমেনের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিয়ের অনুষ্ঠান ও শোকসভার হল, হাসপাতাল এবং বাজারের মতো বেসামরিক স্থাপনায় হামলা বা সেগুলোর ক্ষতিসাধন যে গ্রহণযোগ্য নয়, তা বিশ্বকে বোঝাতেই হুথিরা এই হামলা চালিয়েছে। ইয়েমেনের এসব স্থাপনার সুরক্ষায় যে নীতি অনুসরণ করা উচিত, বিশ্বের অন্যান্য অঞ্চলে একই ধরনের স্থাপনার ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়া প্রয়োজন।

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন