একদিনে ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি বাহিনীর

সিজেডএন ডেস্ক

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধারে বড় আকারের অভিযান চালিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার। ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪০০ জনেরও বেশি হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। এ সময়ে ২ হাজার ৭৫০টির বেশি সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।
শনিবার (১০ অক্টোবর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নাদিব বলেন, এই অভিযানে হুথি বাহিনীর দুর্গ, প্রতিরক্ষামূলক অবস্থান, পর্যবেক্ষণ চৌকি, গোলন্দাজ ঘাঁটি, অস্ত্র ও গোলাবারুদের ডিপো, রসদ সরবরাহ কেন্দ্র এবং অতিরিক্ত সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই হামলায় হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলের গভীরে থাকা মূল্যবান সামরিক সরঞ্জামও লক্ষ্যবস্তু করা হয়েছে।
মুখপাত্রের দাবি, অভিযানে ১৪০০ জনেরও বেশি হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া ২৫০টিরও বেশি সামরিক যান, যুদ্ধ সরঞ্জাম ও যন্ত্রপাতি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই অভিযানের ফলে হুথিদের কৌশলগত চলাচল, তাদের অবস্থান এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে বলেও দাবি করেন তিনি।
মুখপাত্র বলেন, সরকারি স্থলবাহিনী হুথিদের প্রতিরক্ষা ব্যূহ ও দুর্গ ভেদ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনরুদ্ধার করেছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ইয়েমেনের রাষ্ট্রপতি নেতৃত্ব পরিষদের চেয়ারম্যান রশাদ আল-আলিমি সোমবার ‘অপারেশন ডন অফ ইয়েমেন’ শুরুর ঘোষণা দেন। তিনি এটিকে রাজধানী সানা পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনঃস্থাপন এবং হুথি নিয়ন্ত্রণের অবসান ঘটানোর লক্ষ্যে একটি সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন।
সূত্র: সৌদি গেজেট

হুথিদের হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ সৌদির