পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

সিটিজেন জার্নাল ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দখলদারদের লাগামহীন হামলার জেরে নিজ দেশেই তীব্র তোপের মুখে পড়েছেন ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (২১ নভেম্বর) রাতে পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রামে ঢুকে দখলদাররা গাড়ি ও ঘরবাড়িতে আগুন দিয়েছে। রবিবার (২২ নভেম্বর) ইসরায়েলি পার্লামেন্ট বা নেসেটের সদস্যরা এ ঘটনাকে সরাসরি ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন তারা।
দৈনিক হারেৎজ-এর খবর অনুযায়ী, শনিবার পশ্চিম তীরের দেইর আল-সুদান, কাফর মালিক, দেইর আবু মাশাল, আল-তুয়ানি এবং দেইর বাল্লুত- এ পাঁচ এলাকায় হামলা চালিয়ে সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ তদন্তের কথা বললেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর মেলেনি।
এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ উগরে দেন ইয়াশার পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী-মনোনীত গাদি আইজেনকট। তিনি লেখেন, এ হামলাগুলো শব্দটির প্রতিটি অর্থে ইহুদি সন্ত্রাসবাদ। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের দিকে আঙুল তোলেন। তিনি আরও বলেন, পশ্চিম তীরে বেন-গভির এবং স্মোত্রিচের নেতৃত্বাধীন কর্মকাণ্ড এলাকাটিকে লাগামহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। দাঙ্গাকারীদের থামাতে প্রশাসনিক আটক এবং শিন বেতের লক্ষ্যবস্তুভিত্তিক অভিযানসহ সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। উল্লেখ্য, ৮ নভেম্বর ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ‘পরিবর্তন জোট’-এর নেতা আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
বিরোধী নেতা ইয়ার লাপিদও বর্তমান সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এক্সে তিনি লেখেন, ইহুদি সন্ত্রাসবাদ ইসরায়েলি সরকারের অপরাধমূলক অবহেলার ফল। মন্ত্রীদের নীরবতাকেই তিনি এ সহিংসতার উসকানি হিসেবে দেখছেন। লাপিদ বলেন, আমরা যখন সরকার গঠন করব, তখন এ সন্ত্রাসবাদের মোকাবিলা করব এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব, আইনের শাসন ও জনশৃঙ্খলা পুনরুদ্ধার করব।
একই সুরে কথা বলেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও নেসেট সদস্য নোয়াম টিবন। তার সতর্কবার্তা, যদি ইসরায়েল পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ নির্মূল না করে, তবে তা ইসরায়েলকেই ধ্বংস করে দেবে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমরা যে নিষেধাজ্ঞাগুলো দেখেছি তা কেবল শুরু। এ প্রবণতা না থামালে ইসরায়েলি ব্যাংকগুলোও কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে বলে তিনি মনে করেন। ইতোমধ্যেই অবৈধ বসতি নির্মাণের অভিযোগে যুক্তরাজ্য আটটি ইসরায়েলি নির্মাণ সংস্থার ওপর এবং অস্ট্রেলিয়া তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
চ্যানেল ১২ জানিয়েছে, নেসেট সদস্য ইয়ায়া ফিঙ্ক এ ইস্যুতে সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। শীর্ষ নেতাদের দায়ী করে ফিঙ্ক বলেন, কণ্ঠস্বরটি নেতানিয়াহু, বেন-গভির ও স্মোত্রিচের, এবং হাতগুলো ইহুদি সন্ত্রাসীদের। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের নেসেটে তলব করার দাবিও জানান তিনি।
২০২২ সালের শেষ থেকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকারের নেতৃত্ব দিয়ে আসছেন নেতানিয়াহু। বর্তমানে তিনি দুর্নীতির মামলার পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার মুখে রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বহুগুণ বেড়েছে। ফিলিস্তিনি উপনিবেশায়ন ও প্রাচীর প্রতিরোধ কমিশনের হিসাবে, কেবল গত অক্টোবরেই ইসরায়েলি সেনাবাহিনী ও দখলদাররা সেখানে ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। বর্তমানে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরের ১৫৬টি অবৈধ বসতি ও প্রায় সাড়ে সাত লাখ দখলদার বসবাস করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

যুদ্ধাহত ৭০ শতাংশ ইসরায়েলি সেনা কর্মস্থলে ফিরেছেন
মার্কিন অবরোধ ভাঙতে প্রস্তুত ১৪ ট্যাঙ্কার, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের