‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল রবিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।
জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, শেখ মোহাম্মদ আসলাম একসময় সুইডেন ছিলেন বলে পরিচিত হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’ নামে। তেজগাঁও এলাকার এই ‘শীর্ষ সন্ত্রাসী’ একসময় ঢাকার অপরাধ জগৎ কাঁপাতেন।
১৯৮৬ সালে তিনি অপরাধ জগতে যুক্ত হন। ওই বছর পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারপর থেকে তার বিরুদ্ধে একের পর এক হত্যাকাণ্ডসহ নানা অপরাধের তথ্য বের হয়ে আসে। এরই মধ্যে নিজেকে রক্ষা করতে সুইডেন চলে যান। বছর পাঁচেক ওই দেশে থেকে আবার ফিরে আসেন দেশে। তারপর সুইডেন শব্দটি নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।
১৯৯৭ সালে যুবলীগ নেতা গালিবকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হন সুইডেন আসলাম। তখন সবার সামনে চলে আসে আসলামের আসল পরিচয়। গ্রেপ্তার সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় পছন্দের বুলেট প্রুফ জ্যাকেটও। আটক হওয়ার পরও তার নিয়ন্ত্রণ ছিল অপরাধ জগৎ।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারা ভোগ করেন আসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।

ফরিদপুরে বিএনপি কার্যালয়সহ ৩ স্থানে পেট্রোল বোমা হামলা, আটক ১