শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
স্বর্ণসহ আটক মোহাম্মদ রুহুল আমিন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটককৃত মোহাম্মদ রুহুল আমিনের কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন সংস্থাটির কর্মকর্তারা। সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটে আসা যাত্রী রুহুল আমিনের চলাফেরা সন্দেহজনক মনে হলে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়। একই সঙ্গে শরীরের ভেতরে বা সঙ্গে কোনো অবৈধ বস্তু লুকানো রয়েছে কি না, তা নিশ্চিত হতে তাকে স্ক্যানিংয়ের আওতায় আনা হয়। একপর্যায়ে ওই যাত্রী নিজের কাছে স্বর্ণের বার লুকানো থাকার কথা স্বীকার করেন।

এরপর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার সদস্যদের উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো কয়েকটি ধাতব বস্তু উদ্ধার করা হয়। পরে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়া দিন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

/এফআর/