মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের

সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেই সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এবার ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে সতর্কতামূলক ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে ইরান।
শুক্রবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে ইরানের নৌবাহিনী। তাদের অভিযোগ, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো ও জাহাজ জব্দ করছে মার্কিন নৌবাহিনী।
এর আগে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছিল, মার্কিন বাহিনী গত রাতে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাষ্ট্রহীন জাহাজ এম/টি ডেভিনাকে আটক করেছে।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন বাহিনী বলেছে, ‘আমরা অবৈধ নেটওয়ার্কগুলো ব্যাহত করতে এবং ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী জাহাজগুলো, তারা যেখানেই কার্যক্রম চালাক না কেন, আটক করতে বিশ্বব্যাপী সামুদ্রিক অভিযান অব্যাহত রাখব।’
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে এই ট্যাঙ্কার জাহাজ জব্দের ঘটনা ঘটলো।
এদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে ইরান তাদের জাহাজ লক্ষ্য করে কোনো ধরনের মিসাইল বা ড্রোন ছুড়েনি।
সূত্র: রয়টার্স

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা হারাচ্ছে ইসরায়েল: জরিপ